Header Ads Widget

আমাদের সম্পর্কে

মুক্তজমিন

মুক্তজমিন ডিজিটাল ডেস্কের আত্মপ্রকাশ ২০২৪ সালের ১ সেপ্টেম্বর। বস্তুনিষ্ঠ, স্বাধীন ও দলনিরপেক্ষ একটি দৈনিক অনলাইন পত্রিকা হিসেবে এমন এক সময়ে এর যাত্রা শুরু। এখন থেকে ডিজিটাল পরিসরে মুক্তজমিন সংবাদ প্রচার করতে শুরু করেছে।

ডিজিটাল পত্রিকা প্রকাশের সূচনা থেকেই শ্রেণি, বয়স, লিঙ্গ, সম্প্রদায় ও মতবিশ্বাস-নির্বিশেষে সবার তথ্য ও মতামতের চাহিদার প্রতি মুক্তজমিন সজাগ আছে। এর সম্পাদকীয় নীতির কেন্দ্রে রয়েছে উদার ও বহুবাচনিক গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি অবিচল দায়বদ্ধতা। নারী, শিশু, ধর্মীয় সম্প্রদায় বা ক্ষুদ্র জাতিসত্তার আত্মমর্যাদা ও অধিকারে মুক্তজমিন বিশ্বাসী। এর সাংবাদিকতার লক্ষ্য আপামর জনমানুষের সৃষ্টিশীল উদ্যোগের সহযোগিতা এবং ভবিষ্যৎমুখী মঙ্গল ও উন্নয়ন।

আধুনিক প্রযুক্তি ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে আমরা প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সহজ ও পাঠযোগ্যভাবে উপস্থাপন করি। পাঠকের তথ্যের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য অনলাইন সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ই-পেপার 

আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে তুলে ধরা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও জীবনযাপনসহ বিভিন্ন বিষয়ের সঠিক তথ্য প্রকাশ করি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করাই আমাদের প্রধান উদ্দেশ্য। আধুনিক প্রযুক্তি ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে আমরা প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সহজ ও পাঠযোগ্যভাবে উপস্থাপন করি। পাঠকের তথ্যের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য অনলাইন সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ম্যাগাজিন

"আমাদের পথচলা শুধু অনলাইন সংবাদে সীমাবদ্ধ নয়—ভবিষ্যতে আমরা একটি সমৃদ্ধ ও মানসম্মত ম্যাগাজিন প্রকাশের পরিকল্পনা করছি, যেখানে থাকবে তথ্যবহুল লেখা, বিশেষ প্রতিবেদন, ফিচার, সাক্ষাৎকার, সংস্কৃতি, জীবনযাপন ও সমসাময়িক নানা বিষয়। সময় ও প্রস্তুতি সম্পন্ন হলে আমাদের এই নতুন ম্যাগাজিন পাঠকদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য আছে। নতুন এই উদ্যোগের সর্বশেষ তথ্য আমাদের ওয়েবসাইট ও অনলাইন মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনাদের ভালোবাসা ও আগ্রহই আমাদের নতুন উদ্যোগের প্রেরণা।"

রূপকল্প ব্রত মূল্যবোধ

রূপকল্প

পাঠককে সত্য ও বিস্তারিত তথ্য পরিবেশন করা, বিশ্বকে জানতে ও সম্ভাবনার পথ খুঁজে নিতে সাহায্য করা এবং সমাজে ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক পরিবর্তনের পক্ষে কাজ করা।

ব্রত

আমরা সাংবাদিকতায় পেশাদারত্ব ও ব্যবসায় নৈতিকতার সংস্কৃতিকে লালন করি। আমরা সম্ভাব্য পরিবর্তনকে বিবেচনায় নিয়ে সৃজনশীলতা ও সক্ষমতা বাড়িয়ে সবচেয়ে সময়োপযোগী সংবাদমাধ্যম হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখি।

মূল্যবোধ

পেশাদারত্ব

আমরা নিরপেক্ষ ও অনুসন্ধানী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখি।

স্বাধীনতা

আমরা সত্যের সন্ধান করি, আর্থিক স্বাবলম্বিতা তার শক্তি জোগায়।

জনমুখিতা

আমরা মানুষের কথা বলি, মানুষের পাশে থাকি।

ইতিবাচকতা

আমরা ইতিবাচক পরিবর্তনকে উৎসাহ দিই, সমর্থন করি, এর সপক্ষে কথা বলি।

সংহতি

আমরা প্রতিশ্রুতি রক্ষা ও কর্তব্য পালনে আন্তরিক।

সৃজনশীলতা

আমাদের দৃষ্টি ভবিষ্যতের দিকে প্রসারিত।