সরকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১গ্রেড) পরীক্ষা পদ্ধতি ও প্রস্তুতি :
বিগত সালের বিভিন্ন প্রশ্ন Analysis করে তৈরি করা।
- পরীক্ষা পদ্ধতি :
১. প্রিলিমিনারি, ২. লিখিত, ৩. ভাইভা
- প্রিলিমিনারি ধাপ :
এই ধাপে ৭০/৮০ মার্কের পরীক্ষা হবে। নেগেটিভ উত্তরের জন্য ২৫ কাটা যাবে। ৮০ মার্কের পরীক্ষা হলে বাংলা-২০, গণিত-২০, ইংরেজি-২০, জিকে-২০ অথবা ৭০ এর পরীক্ষা হলে বাংলা ২০, ইংরেজি ২০, গণিত ১৫, জিকে ১৫।
● যা পড়া উচিত : বিগত বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের, বিগত পিএসসি গৃহীত পরীক্ষার MCQ প্রশ্নের, অন্যান্য ব্যাংকের প্রশ্নসমাধান।
● বাংলা ব্যাকরণ থেকে ১০+ মার্ক অবশ্যই থাকবে (ব্যাকরণ, সমাস, উপসর্গ, অনুসর্গ, এক কথায় প্রকাশ, বানান শুদ্ধি, কারক, সন্ধি, আলোচিত বিষয়, যতি চিহ্ন, ধ্বনি, বিপরীত শব্দ, প্রতিশব্দ অবশ্যই থাকবে। ১ মার্ক করে)
● গণিতে জ্যামিতি থেকে ৫+ মার্ক (বিগত প্রাথমিক ও নিবন্ধন আসা জ্যামিতি আয়ত্ত করতে পারলে ভালো হবে) সহ ১৫/২০ মার্ক।
● ইংরেজি (preposition, phrase, translation, synonyms অবশ্যই থাকবে) বিগত বিসিএস এর প্রিলিমিনারি লিটারেচার থেকে ২/৩ টি প্রশ্ন থাকতে পারে।
● সাম্প্রতিক জিকে ৫ এর মতো থাকতে পারে + বিসিএস জিকে + অন্যান্য স্থায়ী জিকে থাকবে।
- লিখিত পরীক্ষা :
লিখিত পরীক্ষার হবে ৮০ বা ৯০ মার্কের সময় থাকবে ১.০০ ঘণ্টা।
● বাংলা : (টোটাল ২০/২৫ মার্ক) সমাস***, কারক***, সন্ধি**, বাগধারা***, এক কথায় প্রকাশ , বাংলা গ্রন্থ রচয়িতার নাম* সন্ধি, বিপরীত শব্দ*, একটি অনুচ্ছেদ লিখন****, এবং বাংলা ব্যাকরণ থেকে ছোট ছোট প্রশ্ন ও আসবে।
● গণিত : (২০ মার্ক) গণিত বরাবরই রিপিট আসে, এছাড়াও নবম দশম এর গণিত বইয়ের অধ্যায় ০.৫******, ১.১****, ২.২****, ১৬.১-১৬.৮****, ০.৩**, ০.২***, ১০******, সমীকরণ নিয়ে ১.১***, ১.২****, সপ্তম শ্রেণির ২.১****, ২.২***, ২.৩**** ইত্যাদি।
● ইংরেজি :(20 or 25 marks) Phrase and idioms meaning + sentence making****, preposition ***, voice ****, Translation ***, Narration ****, paragraph ****
● জিকে : (২০ মার্ক) ২/৩ টা সাম্প্রতিক জিকে, বিসিএস প্রিলিমিনারি জিকে, ***** বিগত লিখিত জিকে ****
এক কথায় উত্তর স্টাইলে আসবে। এছাড়া সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ ৪/৫ মার্ক***** (বিগত পড়লেই হবে)
লিখিত পরীক্ষায় ভালো করতে হলে, পরীক্ষার ৩০টি ধারণার জন্য লিখিত প্রশ্ন সলিউশন সংগ্রহ করুন।
- ভাইভা ২০