Header Ads Widget

বগুড়ার মোকামতলায় অপহরণের ৮ দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার

 

বগুড়ার মোকামতলায় ৮ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার  -মুক্তজমিন । ডিজিটাল ডেস্ক - Muktozamin

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার মোকামতলায় অপহরণের আট দিন পর ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় করা মামলার কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

পুলিশ জানায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের ১৪ বছর বয়সী ওই স্কুলছাত্রীকে গত ২২ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে স্থানীয় কড়ীবাড়ী নামক স্থান থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় জীবনপুর গ্রামের শয়ন (২১), তাঁর বাবা রতন মিয়া (৪০), চাচা শফিকুল ইসলাম (৫০) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনসার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মোকামতলার জগন্নাথপুর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করা হয়েছে। বর্তমানে ওই স্কুলছাত্রীকে তার বাবার হেফাজতে দেওয়া হয়েছে।

এসআই আনসার আলী বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।