
মো. আব্দুল্লাহ আল মামুন বেলাল - চূড়ান্ত ফলাফলে সুপারিশের পর
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারের সমাজকল্যাণ বিষয়ে প্রথম হয়েও চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মামুন বেলাল।
৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলে শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছিল। তবে প্রকাশিত গেজেটে ৬১১ জনের নাম স্থান পেয়েছে। ফলে চূড়ান্ত গেজেটে ৫৭ জন প্রার্থীর নাম নেই।
২০২৫ সালের ১১ নভেম্বর ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফলাফলে সাময়িকভাবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে ছিলেন মো. আব্দুল্লাহ আল মামুন বেলালও। তবে পরবর্তী সময়ে প্রকাশিত গেজেটে তাঁর নাম না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
গেজেটে নিজের নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ ও প্রশ্ন প্রকাশ করেছেন বেলাল। এক পোস্টে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, গেজেট থেকে বঞ্চিত করার জন্য ধন্যবাদ।’
চূড়ান্ত ফলাফলে সুপারিশের পরও কেন ৫৭ জনের নাম গেজেটে স্থান পায়নি, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা জানার বিষয়টি এখন আলোচনায় এসেছে।
0 Comments