Header Ads Widget

Responsive Advertisement

রাশিয়ার পারমাণবিক সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

রাশিয়ার পারমাণবিক সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পারমাণবিক সক্ষম টিইউ-৯৫ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রশিক্ষণ ফ্লাইটের সময় চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Post a Comment

0 Comments